ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা Logo ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ Logo শিক্ষকদের অবসরের টাকা তুলতে ঘুষ দেওয়ার অলিখিত নিয়ম চালু ছিল : প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণার হুমকি ট্রাম্পের Logo বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত Logo অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী Logo আদালতে হাজির হয়ে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান Logo ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

আদালতে হাজির হয়ে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্ক

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই, তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। সমনে তাকে ১৩ আগস্ট, আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার চালানো এবং এর মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন তিনি। পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন তানজিন তিশা।

এ ঘটনায় শাড়িটির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়।

অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে সেটির মূল্য পরিশোধের প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

বাদীপক্ষের দাবি, এ বিষয়ে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন পর্যালোচনার পর গত ১২ জুলাই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।

সমনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তানজিন তিশা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী চলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
৪ বার পড়া হয়েছে