ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

এশিয়া-মহাদেশের-সর্বকনিষ্ঠ-চলচ্চিত্র-ফাইট-ডিরেক্টর-সুমন-রেজা-জুম্মনের-কর্মময়-জীবন

আহমেদ সাব্বির রোমিও

এশিয়া মহাদেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র ফাইট ডিরেক্টর সুমন রেজা জুম্মন। নামটির সাথেই যেন জড়িয়ে আছে এক দারুণ বিস্ময়। যারা তাঁকে খুব কাছ থেকে দেখেছেন কিংবা একসঙ্গে কাজ করেছেন, কেবল তারাই বলতে পারবেন এই ধ্রুবতারার মেধা, শক্তি আর কর্মের দৃঢ়তার কথা। প্রচারবিমুখ এই মানুষটি নিজের কাজের মাধ্যমেই চলচ্চিত্র অঙ্গনে তৈরি করেছেন এক শক্ত অবস্থান, যেখানে নেই কোনো ডামাঢোল পিটিয়ে নিজেকে জাহির করার প্রবণতা।

​মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঐতিহ্যবাহী বিক্রমপুরের চাঁন্দের চর গ্রামের আব্দুল মালেকের ছেলে সুমন রেজা জুম্মন ১৯৭৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বিক্রমপুরে হলেও তাঁর বেড়ে ওঠা ও কর্মজীবন আবর্তিত হয়েছে ঢাকাকে কেন্দ্র করেই। বাল্যকাল থেকেই বাংলা চলচ্চিত্রের প্রতি ছিল তাঁর অসম্ভব দুর্বলতা। লেখাপড়ার পাশাপাশি বাংলা সিনেমার মাঝে একাগ্রচিত্তে ডুবে থাকা ছিল তাঁর নিত্যনৈমিত্তিক অভ্যাস। মনের ভেতর বাংলা চলচ্চিত্রে কাজ করার প্রবল মনোবল ও উন্মাদনা নিয়ে বুড়িগঙ্গার তীরে চলেছে তাঁর দীর্ঘদিনের কঠোর অনুশীলন।

​অবশেষে খালাতো ভাই আনোয়ারের হাত ধরে ১৯৯৫ সালে স্ট্যান্টম্যান হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘আরমান ফাইটিং গ্রুপ’-এ তাঁর অভিষেক ঘটে। নিজের মেধা ও পরিশ্রমের জোরে তিনি পরবর্তীতে এই গ্রুপের সহকারী ফাইট ডিরেক্টরের পদ অর্জন করেন এবং বর্তমানে নিজস্ব যোগ্যতায় গড়ে তুলেছেন “জুম্মন ফাইটিং গ্রুপ”। চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে তৎকালীন সুপারস্টার সালমান শাহ অভিনীত এবং শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’ ছবির মাধ্যমে। পরবর্তীতে প্রখ্যাত আরমান ফাইটিং গ্রুপের সহকারী ফাইট ডিরেক্টর হিসেবে মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত, মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এবং রিয়াজ, শাকিল খান ও শাবনূর অভিনীত ‘মন’ ছবিতে কাজ করেন। এছাড়া ২০১২ সালে এনটিভিতে প্রচারিত ‘সুপার হিরো সুপার হিরোইন’ অনুষ্ঠান এবং ইফতেখার চৌধুরী পরিচালিত ববি ও সাইমন অভিনীত ‘এ্যাকশন জেসমিন’ ছবির মাধ্যমে তাঁর একক ফাইট ডিরেকশনের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত স্ট্যান্টম্যান ও অভিনেতা হিসেবে তাঁর কাজের সংখ্যা ১২৭৩টি এবং একক ফাইট ডিরেক্টর হিসেবে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৯৩টি।

​চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে তাঁকে। এর মধ্যে অন্যতম একটি স্মরণীয় দুর্ঘটনা ঘটে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘এক মন এক প্রাণ’ ছবির শুটিংয়ের সময়। শাকিব খান, অপু বিশ্বাস ও মিশা সওদাগর অভিনীত এ ছবিতে মিশা সওদাগরের সঙ্গে একটি গ্লাস জাম্পের দৃশ্যে কাজ করতে গিয়ে গ্লাস ভেঙে তাঁর পিঠে দুই ইঞ্চি গভীরে ঢুকে যায়, যা ফুসফুস পর্যন্ত স্পর্শ করেছিল। মৃত্যুর সঙ্গে প্রায় ১৩ দিন পাঞ্জা লড়ার পর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে প্রফেসর ডা. আব্দুল রাজ্জাক সাহেবের নিবিড় তত্ত্বাবধানে এবং চলচ্চিত্রশিল্পী ও পরিবারের দোয়ায় তিনি সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে আসেন। কাজের সুবাদে তাঁকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, নেপাল ও থাইল্যান্ডের মতো দেশগুলো ভ্রমণ করতে হয়েছে।

​বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ‘যাযাবর’, ‘মন পাখি’, ‘প্রেম শপথ’, ‘আগুনে পোঁড়া কাঁন্না’, ‘বাজি’, ‘মুক্তি’, ‘রৌদ্র ছাঁয়া’, ‘আতংক’, ‘প্রেমের চুড়ি’, ‘আকবর’, ‘পরানের পাখি’, ‘ভালোবাসি বলো’, ‘নীল জোসনা’ ও ‘মন জ্বলেরে’র মতো ছবিগুলোর কাজ নিয়ে। অন্যদিকে তাঁর উল্লেখযোগ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে— মাসুদ রানা, জীন ৩, ওরা ৭ জন, প্রহেলিকা, এ্যাকশন জেসমিন, মায়া দ্যা লাভ, বিজলী, মাস্তান ও পুলিশ, ওয়ান ওয়ে, সুলতানপুর, জ্বীন ২, সত্তা, পরাণ, সর্রনাশা ইয়াবা, ইয়েস ম্যাডাম, জঙ্গলী, অগ্নি, রাজত্ব, নোলক, পবিত্র ভালোবাসা, ক্যাসিনো, অফিসার রিটার্নস, রৌদ্র ছাঁয়া এবং বীরত্ব।

​বিক্রমপুরের অনেক কৃতি সন্তানের মতোই তিনি নিভৃতচারী। ওস্তাদ আরমান সাহেবের মতোই ব্যক্তিজীবনে চুপচাপ ও নিরহংকার এই মানুষটির ভবিষ্যৎ পরিকল্পনা হলো— চলচ্চিত্রপ্রেমীদের ভালোবাসা ও দোয়া নিয়ে বাংলা চলচ্চিত্রের একজন শীর্ষস্থানীয় ফাইট ডিরেক্টর হিসেবে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
৩৯ বার পড়া হয়েছে