ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন Logo মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে Logo খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ৩ কোটি টাকার অনুদান হস্তান্তর Logo সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা Logo গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুণ্ঠন হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। কয়েকদিন ধরেই সেখানে এই অবস্থা বিরাজমান। সরকারের দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। ডিসি, এসপিকে প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? নিরীহ মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা রক্ষায় কী উদ্যোগ নেওয়া হয়েছে?

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু দেশপ্রেমিক নিরীহ নাগরিক রয়েছেন। তাদেরকে রক্ষা করা সরকার এবং সবার দায়িত্ব। কেউ মানুষের জীবন কেড়ে নিতে পারে না, ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। আর বসে বসে দেখার সময় নেই, এটার প্রতিকার অবশ্যই হতে হবে।

মঙ্গলবার সংসদে ১৪৭ বিধিতে গার্মেন্টসে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, তথ্য রয়েছে ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতায় পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগেই ঘোষণা দিয়েছে কার কার বাড়িতে আগুন দিবে, কোথায় কোথায় আগুন দিবে, কোথায় লুটতরাজ হবে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বৈদেশিক মুদ্রার ৮০ ভাগ এ খাত থেকে আয় হয়। এই খাতে বিপর্যয় নামলে কী হবে? তা আগেও বলেছি। মালিকরা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন না। মালিকরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে। যদি ব্যাংক তার কিস্তি না পায় টাকার প্রবাহ বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই শ্রমিকদের মজুরি দিতে পারবে না। মালিক প্রতিষ্ঠান লে অফে যাবেন। এতে সেখানে বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। এতে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব।

শ্রমিক আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার যদি গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তা দেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।

সরকারি দল, বিরোধী দল, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের সংসদীয় টাস্কফোর্স গঠনের যে প্রস্তাব জামায়াতে এমপির নজিবুর রহমান মোমেন দেন, তা সমর্থন করেন শফিকুর রহমান। তিনি বলেন, অর্থনীতি বাঁচিয়ে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাইকে নিয়ে একটি জাতীয় ট্রাস্ট বোর্ড গঠন করব। যারা এই আন্দোলনে বাইরে থেকে উসকানি দিচ্ছে তারা একটা বার্তা পাবে। মালিক, শ্রমিক সবার আস্থা ফিরবে।

ভারতে বিভিন্ন খাতে সরকার শ্রমিকদের মজুরিতে সরাসরি অংশ নেয়- এ উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশের রপ্তানির ৮০ ভাগই গার্মেন্টস। ভারতে সরকার যেভাবে মজুরির দায়িত্ব নিয়েছে, বাংলাদেশে একইভাবে প্রনোদনা দেওয়া যেতে পারেন। শিল্প মালিকরা যদি উৎপাদন বৃদ্ধি করতে না পারেন, তারা যদি লাভের অঙ্কে না থাকেন, তাহলে শিল্প চলবে কেমনে? মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে বাঁচানো দরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে