ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন Logo মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে Logo খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ৩ কোটি টাকার অনুদান হস্তান্তর Logo সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা Logo গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার

গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

আজ বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

মন্ত্রণালয়ভিত্তিক অনুমোদনের তালিকায় দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সর্বোচ্চ সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া নদীভাঙন রোধ ও খাল-নদী খনন সংক্রান্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অনুমোদিত এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে