ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী Logo ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার Logo প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির এক ম্যাচ

স্পোর্টস ডেস্ক

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.1.6.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স–স্পেন। তার আগে স্প্যানিশ দৈনিক ‘এএস’ জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকার ওপরে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, ফ্রান্স ও স্পেনের এই লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। কারণ, খেলোয়াড়দের আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতের সব বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে।

আকাশছোঁয়া এই দামের মধ্যেও দুই দলের মধ্যে ব্যবধানটা প্রায় ৩৫ কোটি ডলারের। ফরাসি দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, অন্যদিকে স্পেনের দলটির মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার।

এই চার তারকা ছাড়াও দুই দলে এমন সাতজন খেলোয়াড় আছেন, যাঁদের প্রত্যেকের বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তার চেয়ে বেশি। আর দুই দল মিলিয়ে ২২ জন খেলোয়াড়ের দাম অন্তত ৫.৮ কোটি ডলার। এই ২২ জনের মধ্যে ১৫ জনই ফ্রান্সের আর ৭ জন স্পেনের। অর্থাৎ এই মানের দামি খেলোয়াড়ের সংখ্যায় স্পেনের চেয়ে দ্বিগুণের বেশি এগিয়ে আছে ফরাসিরা।

পজিশনভিত্তিক হিসাব করলে গোলপোস্টের নিচে অবশ্য এগিয়ে আছে স্পেন। ফ্রান্সের তিন গোলকিপারের সম্মিলিত বাজারমূল্য যেখানে প্রায় ৬.৭ কোটি ডলার, সেখানে স্পেনের তিন গোলরক্ষকের মোট মূল্য প্রায় ১১.৪ কোটি ডলার।

তবে রক্ষণভাগে স্পষ্ট আধিপত্য ফ্রান্সের। ফরাসি ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য ৪৭.৩ কোটি ডলার, বিপরীতে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩.৭ কোটি ডলার।

মিডফিল্ড বা মাঝমাঠের লড়াইয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশ মিডফিল্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৯.১ কোটি ডলার, যেখানে ফ্রান্সের মাঝমাঠের মূল্য প্রায় ৩৬.৫ কোটি ডলার। তবে দুই দলের আসল পার্থক্য গড়ে দিয়েছে আক্রমণভাগ।

স্পেনের ইয়ামালের একার দামই ২৩.৪ কোটি ডলার হলেও ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৮৭.৭ কোটি ডলার। যেখানে স্পেনের আক্রমণভাগের মোট বাজারমূল্য ৪৮.৮ কোটি ডলার। আক্রমণভাগের এই বিশাল ফারাকই ফ্রান্সকে সামগ্রিক বাজারমূল্যে স্পেনের চেয়ে এগিয়ে রাখল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩৭ বার পড়া হয়েছে