ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ Logo রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি Logo রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি Logo বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল Logo হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট Logo বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

মুক্তির আগেই বাজিমাত, টিকিট বিক্রিতে চমক দেখাচ্ছে আলিয়ার ‘আলফা’

বিনোদন ডেস্ক

মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’। অ্যাকশনধর্মী এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই মিলছে দারুণ সাড়া। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আগাম বুকিংয়ের এই গতি সিনেমাটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

আগামীকাল ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমাতে আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির অ্যাকশন, নির্মাণশৈলী ও দুই অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

স্যাকনিকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ‘আলফা’র জন্য প্রায় ২ হাজার ৩৯০টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে ১০ হাজার ২৯৩টি টিকিট। এতে আয় হয়েছে প্রায় ৪১ লাখ ৫ হাজার রুপি।

এদিকে ব্লক করা আসনের হিসাব যোগ করলে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণ এরই মধ্যে প্রায় ১ কোটি ৫২ লাখ রুপিতে পৌঁছেছে। মুক্তির আগেই এমন সাড়া পাওয়ায় সিনেমাটির নির্মাতা ও পরিবেশকদের মধ্যে বাড়ছে আশাবাদ।

রাজ্যভিত্তিক বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ব্লক করা আসনসহ প্রায় ৩৪ লাখ ৭৬ হাজার রুপির টিকিট বুকিং হয়েছে। এরপর রয়েছে দিল্লি, যেখানে বুকিংয়ের পরিমাণ প্রায় ৩৪ লাখ ৩৫ হাজার রুপি। এছাড়া গুজরাট থেকেও এসেছে প্রায় ১০ লাখ ৬৬ হাজার রুপির অগ্রিম বুকিং।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতে ‘আলফা’ ৭ থেকে ৮ কোটি রুপি আয় করতে পারে। তবে দর্শকদের মুখে মুখে ইতিবাচক প্রচার এবং মুক্তির দিন স্পট টিকিট বিক্রির ওপর সিনেমাটির প্রথম দিনের চূড়ান্ত আয় অনেকটাই নির্ভর করবে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটি প্রথম নারী-কেন্দ্রিক সিনেমা। ফলে শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের এই ইতিবাচক ধারা বক্স অফিসে বড় সাফল্যে রূপ নেয় কি না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
১১ বার পড়া হয়েছে