ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন Logo মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে Logo খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ৩ কোটি টাকার অনুদান হস্তান্তর Logo সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা Logo গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। এ ছাড়া মগবাজার, বনশ্রী, খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর ও মধুবাগসহ রাজধানীর আরও কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এছাড়া সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও বিদ্যুৎহীন হয়ে পড়ে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। বিভিন্ন এলাকায় ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের প্রক্রিয়া চলছে।তবে হঠাৎ এ বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কোন গ্রিড বা সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।দুপুরে বিদ্যুৎ বিভাগ জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১৯ বার পড়া হয়েছে