ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন Logo মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে Logo খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ৩ কোটি টাকার অনুদান হস্তান্তর Logo সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা Logo গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু- গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আগারগাঁও এলাকায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে ক্যাবিনেট অনুমোদন দিলে সচিবালয় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নীতিগত কার্যক্রম ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বর্তমান সরকারও চার মাস আগে থেকে এ বিষয়ে কাজ শুরু করেছে।

তিনি বলেন, সচিবালয় স্থানান্তরের জন্য প্রাথমিক প্রস্তুতির কাজ আমরা শেষ করেছি। আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি উত্থাপন করা হবে। ক্যাবিনেট অনুমোদন দিলে সচিবালয় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বর্তমান সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্মাণকাজ শেষ করে পুরো সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২১ বার পড়া হয়েছে