ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী Logo ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার Logo প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আলোচনা এখনো ইতিবাচক রয়েছে। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক নিয়ে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানান, হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ের। কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা হয়নি বলেও জানান তিনি। আলোচনা নিয়ে নিজেদের ভালো অনুভূতির কথাও ব্যক্ত করেন হাইকমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে।’ ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে বলেও জানান তিনি। দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুই প্রধানমন্ত্রী যখনই মনে করবেন, তখনই সফরটি হবে। তবে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো দেখছেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে