ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন Logo মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে Logo খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ৩ কোটি টাকার অনুদান হস্তান্তর Logo সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা Logo গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে নিজেদের ব্যবহৃত অস্ত্র এবং ‘যুদ্ধের ভূগোল’ পুরোপুরি বদলে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রিভোলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২০ সেপ্টেম্বর) এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহিবি এই মন্তব্য করেন।

হোসেইন মোহিবি বলেন, নতুন করে কোনো আক্রমণ হলে তাদের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সামরিক কৌশলগত পদক্ষেপে দৃশ্যমান পরিবর্তন আসবে। নতুন ধরনের অস্ত্র ও সক্ষমতা মাঠে নামিয়ে এমন সব নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে যা বিশ্বকে অবাক করে দেবে।

তিনি উল্লেখ করেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধের প্রতিটি ভিন্ন ধাপ মোকাবেলায় আইআরজিসি আগের চেয়েও বেশি প্রস্তুত রয়েছে। সশস্ত্র বাহিনী কোনো ধরনের কূটনীতিতে যুক্ত নয় এবং তাদের প্রধান দায়িত্ব দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা বলেও তিনি মন্তব্য করেন।

আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাবের অবসান ঘটেছে এবং বর্তমানে ওয়াশিংটনের বদলে ইরানই এই অঞ্চলের নতুন কৌশলগত রূপরেখা নির্ধারণ করছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এমন বক্তব্য সামনে এল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সরকারি ভবন, সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে বড় ধরনের আক্রমণ চালায়, যার জবাবে ইরানও ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে ৬০ দিনের জন্য চুক্তি সই হলেও তা ভেস্তে যায়, তবে বর্তমানে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সংঘাত নিরসনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৩২ বার পড়া হয়েছে