ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

গ্রাম পুলিশের বাহিনীর বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে গ্রাম পুলিশের বাহিনীর মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বেতনভাতা ছাড়াও গ্রাম পুলিশের আরো কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা। এই বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা। এই বেতন বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।

মাসিক বেতনের পাশাপাশি বর্তমান অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের জন্য আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এবং গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরাে বলেন, তথ্য আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশ মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ কারণে সরকার গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে মোবাইল ফোনের খরচের জন্য মাসে ১৫০ টাকা দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। সমাবেশস্থলে প্রবেশ করেই সারা দেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
১০ বার পড়া হয়েছে