ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

চীনের শেনজেন শহরে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হাই-প্রোফাইল এই ত্রিপক্ষীয় বৈঠকের তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, এই বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র কমানোর বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর এই দেশগুলোর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেন সংকট নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এখন পর্যন্ত মস্কো বা বেইজিংয়ের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিন নেতার এই তাৎপর্যপূর্ণ বৈঠক শেষে সুনির্দিষ্ট কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার আশা করা হচ্ছে না। কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে এপেক-এর ২১ সদস্যদেশের দুদিনের সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনের ফাঁকেই বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। ২০২৫ সালে হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে ফেরার পর দুই নেতার এটি হবে চতুর্থ মুখোমুখি বৈঠক।

ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে যোগদান শেষে চীন সফরে যাবেন ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এই এশিয়া সফরের মূল লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ জোরদার করা এবং মার্কিন নাগরিকদের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সাফল্য অর্জন করা। আর এই চীন সফরের একদম শেষ পর্যায়ে ট্রাম্প, জিনপিং ও পুতিনের এই ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়েই মার্কিন প্রেসিডেন্টের এবারের এশিয়া সফর শেষ হবে। ট্রাম্প-পুতিন-জিনপিং এর আগে কখনো একটেবিলে বসেননি। সেই হিসেবে এটি একটি ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৭ বার পড়া হয়েছে