ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই’

স্যোশাল মিডিয়ায় জয়া আহসানের স্যাটিনের পোশাকের ছবি

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয় দর্শকদের যেমন মুগ্ধ করে তেমনি সৌন্দর্যও ঘায়েল করে কোটি ভক্তর হৃদয়। জয়া আহসানের ব্যক্তিত্বের আরেকটি দিক হচ্ছে, পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলেন না এই অভিনেত্রী।

তবে স্যোশাল মিডিয়ায় তার উপস্থিতি ভক্তদের জন্য নিয়ে আসে নানা মুহূর্তের খবর। বয়সের হিসাব যতই এগিয়ে চলুক, সৌন্দর্যে যেন সময়কে থমকে দেওয়ার নাম জয়া আহসান! গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিলেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে। খোলা চুলের ঢেউ, নরম সাজে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ বার পড়া হয়েছে