ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ, দুর্ভাগ্যবশত তিনি প্রধানমন্ত্রী: অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার মাত্র একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার (১৯ অক্টোবর) এক্স-এ প্রায় আট মিনিটের একটি ভিডিও বিবৃতি দিয়ে তিনি মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন।

অভিজিৎ দীপকে বলেন, নরেন্দ্র মোদি, ২৬ বছর বয়সি সৌরভ দাসকে জেলে আটকে রেখে নিশ্চয়ই আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করছেন? রাস্তায় শিশুদের মারধর করে, পুরো দিল্লিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে, আর শিক্ষার্থীদের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে গিয়েও নিশ্চয়ই আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করছেন?

তিনি অভিযোগ করেন, সৌরভ দাস ও আশুতোষ (রাঙ্কা) জাতীয় পতাকা ওড়াতে যন্তর-মন্তরে গিয়েছিলেন। এর জেরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এরপর শুনানির প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে বলে তিনি দাবি করেন।

অভিজিৎ বলেন, ৩০ বছর বয়সি আশুতোষকে কারাগারে রাখা, ২৬-২৭ বছর বয়সি সৌরভ দাসকে কারাগারে রাখা এভাবে বিশ্বগুরু নরেন্দ্র মোদি নিশ্চয়ই খুব শক্তিশালী বোধ করছেন। এটাই শক্তি! পুলিশের আড়ালে লুকিয়ে থাকা, আদালতের আড়ালে লুকিয়ে থাকা এটাই নরেন্দ্র মোদির ‘শক্তি’।

প্রকৃত শক্তির সংজ্ঞা দিতে গিয়ে অভিজিৎ বলেন, শক্তি মানে এই নয় যে আপনি পুরো পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের আড়ালে লুকিয়ে থাকবেন। প্রকৃত শক্তি হলো, যখন আপনি জানেন যে আপনি নিজের চেয়ে অনেক বেশি শক্তিশালী কোনো শক্তির বিরুদ্ধে লড়ছেন এবং এই লড়াইয়ের পরিণাম কী হতে পারে তা-ও আপনার জানা আছে। তবুও আপনি লড়াই চালিয়ে যান। তিনি মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের স্বার্থ বিসর্জন দেওয়ার অভিযোগও তোলেন এবং বলেন, “আপনি এই দেশের দেখা সবচেয়ে বড় কাপুরুষ।”

অভিজিৎ দাবি করেন, মোদি দুবার তাকে কারাগারে পাঠিয়েছেন। কিন্তু তরুণ প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না। সৌরভ দাস, যিনি ভেবেছিলেন কারাগারে একদিনও টিকতে পারবেন না, তিনিই পঞ্চম দিনে আদালতে হাসিমুখে বললেন, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে জেনেও তার মনে কোনো ভয় নেই। এটাই শক্তি। তিনি বলেন, আপনি দেশের তরুণদের এতটাই ভয় দেখানোর চেষ্টা করেছেন যে এখন আমাদের ভেতর থেকে সেই ভয়ই উবে গেছে। তাই আমরা আর ভয় পাব না।

এদিকে অভিজিতের সহযোগীরা এখনও বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সোমবার এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
২৩ বার পড়া হয়েছে