ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো এ হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১ হাজার ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে, হামলার পর টার্মিনাল এলাকায় আগুন ধরে যায়। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট পিটার্সবার্গের একটি সরবরাহকেন্দ্রেও হামলা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিষ্ঠান ওজোন।

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে ইউক্রেনের রুশ তেল শোধনাগারে হামলাকে তিনি ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেল ও ডিজেলের দাম কমানোর চেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিয়েভ ও মস্কো—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এমন সমঝোতার কথা স্বীকার করেনি।

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১১

ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। ওডেসা অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর এক সপ্তাহে রাশিয়া ৭৬ বার ইউক্রেনের জ্বালানি, তেল ও গ্যাস খাতে হামলা চালিয়েছে। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া নিষেধাজ্ঞা শিথিল করা কিংবা সমঝোতার কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বরং এসব পদক্ষেপকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে মস্কো।

রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। রুশ ডিজেল আমদানির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। শুক্রবার ট্রাম্প মার্কিন কংগ্রেসের নির্ধারিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রাশিয়াকে অব্যাহতি দেওয়ার পদক্ষেপ নেন। এ সিদ্ধান্ত নিয়ে রিপাবলিকান দলের মধ্যেও সমালোচনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জেলেনস্কির সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। ইউক্রেনের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সহায়তা কমে গেলে আসন্ন শীতে রাশিয়ার হামলা মোকাবিলা করা আরও কঠিন হয়ে উঠবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২৫ বার পড়া হয়েছে