ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী Logo ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার Logo প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিণ ঝলম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের পছন্দের পরিচ্ছন্ন ব্যাক্তি আবুল বশার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিণ ঝলম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবুল বশার একজন সর্বস্তরের পছন্দের পরিচ্ছন্ন ও যোগ্য নেতা। তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছেন। একজন সৎ, শিক্ষিত ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব হিসেবে তিনি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা মোঃ আবুল বশার। তিন দশকেরও বেশি সময় ধরে এলাকার রাজনীতি ও সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা এই নেতার সমর্থনে সোচ্চার হয়ে উঠেছেন ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ।

রাজনৈতিক ত্যাগ ও দীর্ঘ পথচলা: ১৯৯২ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে মোঃ আবুল বশার রাজনৈতিক জীবনের পথচলা শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৯৩ সালে ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন ছাত্রদলের সদস্য, ১৯৯৮ সালে ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, ২০০০ সালে সভাপতি এবং ২০১০ সালে দক্ষিণ ঝলম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তিনি টানা তিনবার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অনন্য রেকর্ড গড়েন।

পরবর্তীতে ২০১২ সালে মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের (ওয়াসিম-আনোয়ার কমিটি) সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

রাজনৈতিক নির্যাতন ও অটল আদর্শ: আওয়ামী সরকারের আমলে বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক হয়রানি ও ১৩টি মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবুও কোনো চাপ, ভয় বা প্রলোভন তাকে বিএনপির দলীয় আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। দুঃসময়ে দলের নেতাকর্মীদের জামিন করানো এবং যুবদলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে তিনি নিজের অর্থ ও সময় অকাতরে ব্যয় করেছেন।
নির্বাচনী সাফল্য ও জয়ের ভূমিকা: ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ১ নং কেন্দ্রের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবুল বশার। বিভিন্ন চ্যালেঞ্জ ও বিপুল অর্থের প্রভাবকে মোকাবেলা করে নিজের যোগ্যতা ও তৃণমূলের মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি কেন্দ্রটিতে জয় ছিনিয়ে আনেন এবং জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯-এর সংসদ সদস্য জননেতা আবুল কালাম এমপি মহোদয়কে বিজয় উপহার দেন।

সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমুখী কাজ: শুধু রাজনীতিতেই নয়, সামাজিক উন্নয়নে মোঃ আবুল বশার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। সৌদি আরবের ‘আওয়া ঈদ আল খায়ের সমাজকল্যাণ সংস্থা’ (জেদ্দা)-র চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি অত্র অঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।

বিশুদ্ধ পানীয় জল: আওয়া ঈদ আল খায়ের সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে প্রায় ১০,০০০ (দশ হাজার) টিউবওয়েল স্থাপন করেছেন (যার মধ্যে ৪,৫০০টিরও বেশি নিজ ইউনিয়নে স্থাপিত)। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান: প্রায় ৪৫০টি মসজিদ ও মাদ্রাসায় ওজুখানা স্থাপনসহ মনোহরগঞ্জ বাজার কমিটি, ঝলম বায়তুল মা’মুর জামে মসজিদ, পশ্চিমগাঁও বাগানবাড়ী জামে মসজিদ এবং কাশিপুর ও দারুল উলুম মাদ্রাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে দায়িত্ব পালন করছেন।

জনগণের প্রত্যাশা: কোনোপ্রকার টেন্ডারবাজি, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যের সাথে জড়িত না থেকে সম্পূর্ণ ক্লিন ইমেজের রাজনীতি বজায় রাখা মোঃ আবুল বশার এবার ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদে বিএনপির দলীয় মনোনয়ন ও জনগণের সেবা করার সুযোগ চেয়েছেন। সততা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২৯ বার পড়া হয়েছে