ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার Logo দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করেছেন নবনিযুক্ত চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন তারা।

এরপর বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের ইতিহাসের এক কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে দেশের হাল ধরেছেন।

তিনি বলেন, বারবার দেশের গণতন্ত্রের পথচলা ব্যাহত হলেও বিএনপি তা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে গেছে।বিএনপির এই নেতা বলেন, আশির দশকে সংকটের সময় বেগম খালেদা জিয়া রাজপথে আপসহীন নেত্রী হিসেবে আবির্ভূত হন এবং পরে ১৯৯১ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

বর্তমান প্রজন্মকে দেশের সঠিক রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাস জানাতে হবে বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান; বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত; পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম হায়দার লিংকন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
২২ বার পড়া হয়েছে