ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ Logo রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি Logo রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি Logo বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল Logo হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট Logo বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

দামেস্কে দফায় দফায় বিস্ফোরণ, বেঁচে গেছেন ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার (৭ জুলাই) দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন তার কাছেই এসব বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৮ জন আহত হয়েছে। তবে নিরাপদেই আছেন ম্যাক্রোঁ।

আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং একটি হোটেলের কাছে বিস্ফোরণগুলো ঘটেছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনার জন্য ম্যাক্রোঁর থাকার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁর অবস্থান করা হোটেলের কাছে কালো ধোঁয়া উড়ছে। রিপোর্টে বলা হয়েছে, আল শারা ইতিমধ্যে প্রেসিডেন্টের প্রাসাদে ম্যাক্রোঁকে স্বাগত জানিয়েছেন।

ম্যাক্রোঁর কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিরাপদে আছেন এবং আল-শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পরে তিনি কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং তার সফর স্বাভাবিক আছে।

শারার সঙ্গে সাক্ষাতের পর ম্যাক্রোঁ তুরস্কে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাবেন। সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এই বিস্ফোরণের তদন্ত করছে।

দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ব্যস্ত এক রাস্তায় বিস্ফোরণ ঘটেছে এবং তিনি একে সন্ত্রাসী কার্যকলাপ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, আমরা এখনো নিশ্চিত নই যে আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করে পিপলস প্যালেসের দিকে যাওয়ার পথে ম্যাক্রোঁর গাড়িবহরকে লক্ষ্য করে বিস্ফোরণগুলো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
৭ বার পড়া হয়েছে