ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবে না জামায়াত।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না। ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্য রয়েছে।’ এ সময় স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির।

একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ কথা বলার কোনো অধিকার নেই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৬ বার পড়া হয়েছে