ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

স্টাফ রিপোর্টার

দেশের বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভেদে সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা। আর ঢাকা মহানগরীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় এক হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না। অন্যদিকে, ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় সর্বোচ্চ আট হাজার টাকা নেওয়া যাবে। একই ধরনের প্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে তাদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১১ বার পড়া হয়েছে