ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

সিনেটে ৫৪ ও হাউজে ২৩১ আসন পেয়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও শাসনের বিরুদ্ধে এক অভূতপূর্ব ও ক্ষুব্ধ গণরায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোটাররা।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ-সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস-একচ্ছত্র নিজেদের দখলে নিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাটরা।

নির্বাচন-পরবর্তী ফলাফলে দেখা গেছে, ১০০টি আসনের মধ্যে ৫৪টি আসন ডেমোক্রেটিক পার্টির দখলে, ৪৪টি রিপাবলিকান পার্টির। দুইটি আসনের ফলাফল এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রতি দুই বছর পর পর এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। সে ধারাবাহিকতায় এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির ৪৫ আসনের বিপরীতে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি। দু’টি আসনে স্বতন্ত্র সিনেটর থাকলেও তারা ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে কাজ করেছেন। এবারের নির্বচনে রিপাবলিকানদের দখলে থাকা ৭টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির ২৩১ আসনের বিপরীতে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ১৩৯টি। ৬৫টি আসনের ফলাফল এখনো জানা যায়নি। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সবগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেকোনো দলের সিনেটে অন্তত ৫১টি ও প্রতিনিধি পরিষদে ২১৮টি আসনের প্রয়োজন হয়। ডেমোক্রেটিক পার্টি ইতোমধ্যে উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনে রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটিগুলোর বেশ কয়েকটিতে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা অন্তত সাতটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট আসন নিজেদের দখলে নিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে গভর্নর পদেও বড় সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা চার অঙ্গরাজ্য-র্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়ায় জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এর মধ্য দিয়ে রাজ্যগুলোর গভর্নর পদে রিপাবলিকানদের দীর্ঘদিনের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকানদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এসব আসনের কোনো কোনো এলাকায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিলেন। এবার সেসব এলাকাতেই ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হয়েছেন।

প্রতিনিধি পরিষদের নির্বাচনে ইন্ডিয়ানা, আইওয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ইন্ডিয়ানা-৫ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া স্পার্টজকে হারিয়েছেন ডেমোক্র্যাট জে ডি ফোর্ড।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আসনে ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৭ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৬ বার পড়া হয়েছে