ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

সাভারে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ কয়েকজন শ্রমিক আহত হন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, সকালে পদ্মার মোড় এলাকায় একসাথে ৩০-৪০ হাজার শ্রমিক দুই পাশ থেকে জড়ো হয়ে পুলিশের উপর আক্রমনাত্মক হয়ে উঠলে পুলিশ প্রতিরোধ করে। এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় আন্দোলনকারীদের হামলায় ওসি গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে