ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর Logo আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Logo গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি Logo ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান Logo রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং Logo শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী Logo সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া Logo জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে   Logo বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১১ দলীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, “সরকারের কাছে আমাদের সাত দফা দাবির প্রধান দফা হচ্ছে, গণভোটের গণরায় বাস্তবায়ন। গণভোটের রায় সরকার মানছে না। জনগণকে ধোঁকা দিচ্ছে, জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সরকার।”

বর্তমান সরকার স্বৈরাচারী মনোভাবী উল্লেখ করে জামায়াত আমির বলেন, “জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার। আমরা সবকিছুকে ভেঙে তছনছ করে দিবো ইনশাআল্লাহ। আমরা মানবো না, এই জাতি মানবে না। যে জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে সে জাতি এগুলো মানবে না। আপনারা শক্ত থাকবেন, সঙ্গে থাকবেন, দাবি আদায় হবে ইনশাআল্লাহ।”

আয়োজকরা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নাওডোবা এলাকায় জড়ো হতে থাকেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে খুলনা অভিমুখে রওনা দেন।

সাত দফা দাবিতে শনিবার সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৮টায় গাড়িবহর যাত্রা করে। এরপর পদ্মা সেতু, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের কাটাখালী হয়ে বহর খুলনায় পৌঁছাবে। এরপর ফুলতলা, যশোর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা করে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মধ্যদিয়ে লংমার্চ শেষ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৯ বার পড়া হয়েছে