ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী Logo ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার Logo প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। শনিবার ঢাকা-রংপুর লংমার্চ শেষে রোববার এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লংমার্চ কর্মসূচি সফল করতে পথে পথে হাজার হাজার নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু তথা সর্বস্তরের জনগণ প্রখর রোদের মধ্যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে লংমার্চ কাফেলাকে অভিবাদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন, পথে পথে যারা আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও সংহতি জানিয়েছেন—আমরা এই লক্ষকোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিশেষ করে লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘দীর্ঘ পথের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবি সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য উত্তম প্রতিদান কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২২:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
১১ বার পড়া হয়েছে