ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলে Logo মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার Logo দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৬ আগস্ট) ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। গত ২০২৬ সালের ২৪ জুলাই শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
৩৬ বার পড়া হয়েছে