ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলে Logo মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার Logo দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে।” একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি আদৌ গণতান্ত্রিক কি না।

সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলের স্থায়ী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন হতে পারে। প্রার্থীদের যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অনুষ্ঠানে কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পরে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী। এছাড়া বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
২৭ বার পড়া হয়েছে