ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলে Logo মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার Logo দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের ৩ প্যাকেজ ঘোষণা

স্টাফ রিপোর্টার

২০২৭ সালের হজ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এসব প্যাকেজের ঘোষণা দেন। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্রথম বা সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা। এছাড়া বিশেষ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

হাব জানিয়েছে, হজযাত্রীদের সুবিধা ও সেবার মান বিবেচনায় রেখে প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে। প্যাকেজভেদে আবাসন, পরিবহন এবং অন্যান্য সেবার ক্ষেত্রে ভিন্নতা থাকবে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় ‘হজ প্যাকেজ-১’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২’-এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৬০৭ টাকা।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নির্ধারিত প্যাকেজের মাধ্যমে আগ্রহী মুসল্লিরা তাদের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী হজ পালনের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
২১ বার পড়া হয়েছে