ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলে Logo মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার Logo দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.1.6.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, জামানতবিহীন এই অর্থায়নের জন্য কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, কাজ করবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি।

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত হয় বিশেষ এই অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তরুণ উদ্যোক্তাদের জন্য আশার বাণী শুনিয়ে প্রধানমন্ত্রী জানান, আইসিটি বিভাগের জন্য রাখা ৫০০ কোটি টাকার তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন ঋণপ্রাপ্তি নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, প্রকল্পের সম্ভাবনাই হবে অর্থায়নের মূল মাপকাঠি। তিনি জানান, সরকারি অর্থের শতভাগ জবাবদিহি নিশ্চিত করেই এই তহবিল পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা হিসেবে কাজ করবে। এখন থেকে সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগের সব সুবিধা এক ছাতার নিচেই পাবেন তরুণরা।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
২০ বার পড়া হয়েছে