ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সচিবের ‘আত্মীয়’ জলিলুরের পোস্টিং বাণিজ্যে ও দুর্নীতির তেলেসমাতি নিরবতার দায়িত্বে কর্তৃপক্ষ Logo ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে দেবে Logo ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম Logo ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার Logo গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ Logo জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান Logo বিরোধীদলীয় নেতার নির্বাচনী আসন পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল Logo পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন Logo অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :

২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় জামায়াত আমির বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিমকর, সাইকেলের যন্ত্রাংশের করছাড়সহ বেশকিছু সেক্টরে বিরোধীদলের প্রস্তাবনা বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ দেন।

শফিকুর রহমান বলেন, ৬১টি প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে, কিন্তু এতে যদি বাজারে প্রতিফলন দেখতে না পাওয়া যায়; তাতে বুঝে নিতে হবে এতে লাভবান হবে সিন্ডিকেটই।

মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বহীন আচরণ না করার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।

তিনি আবারও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, এ নিয়ে আন্দোলন চলবে। জামায়াত জুলাই সনদ নিয়ে জাতির কাছে ওয়াদাবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
১ বার পড়া হয়েছে