ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণতান্ত্রিক মূল্যবোধ-সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথে চলছে সরকার: মাহদী আমিন Logo বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার- অর্থমন্ত্রী Logo চলতি অর্থবছরেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: শাহে আলম Logo গনপুর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান জালিয়াতিতে শাস্তি প্রাপ্ত হলেও পদায়ন ঘিরে চলছে নানান গুঞ্জন Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ- Logo মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা Logo ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

চলতি অর্থবছরেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: শাহে আলম

স্টাফ রিপোর্টার

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি নির্বাচন করার জন্য টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য এই অর্থ রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে হিসাব করেছি, এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করতে আমাদের প্রায় ৬ হাজার কোটি টাকার কম-বেশি প্রয়োজন হবে।

নির্বাচনের সময় নির্ধারণে আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আর্থিক বিষয়টিও জড়িত রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগসহ আমরা বসে সময়টি নির্ধারণ করব।’

এরপর তিনি সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না, ইনশাল্লাহ।’

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা বলেছিলেন তথ্য উপদেষ্টা, এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এই উত্তরটা তথ্য উপদেষ্টা দিতে পারবেন। কারণ আমি তো এটার উত্তর দেব না। কারণ উনি আগস্টে বলেছেন, এটা উনাকেই বলতে হবে যে আপনি কেন আগস্টে বলেছেন।’

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তার কাছে থাকা তথ্য তুলে ধরে তিনি বলেন, আমার কাছে যেটুকু তথ্য আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি এই তথ্যটি দিলাম।

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে পুনরায় উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাদের কাছ থেকে আমরা আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় নিয়েছি। যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারি তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো।

নির্বাচন দ্রুত আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অর্থের সংশ্লিষ্টতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতিসহ এখানে অর্থের সংশ্লিষ্টতাও রয়েছে। সব মিলিয়ে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায় সেটার চেষ্টা করব আমরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
২ বার পড়া হয়েছে