ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলে Logo মায়ের কসম, মেসির জার্সি নিয়েই ফিরব: বেনিন ডিফেন্ডার Logo দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী Logo ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের Logo আনসারের পৃথক তিন আইন একীভূত করে একটি আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ Logo এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী Logo অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে, জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান তিনি।

শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

সম্মেলনে জুলাই আন্দোলনের গুরুত্ব এবং বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
৩২ বার পড়া হয়েছে